FREE DEMO

📖 দ্য মেসেজ-টু-সেল হ্যাক

কাস্টমারের মেসেজকে শুধু উত্তর নয়, সেলসের দিকে এগিয়ে নেওয়ার কৌশল।

বইটি কেন লেখা হয়েছে?

কিন্তু দিনশেষে দেখা যায় হাজারো মেসেজ আসছে, ইনবক্স ভরে যাচ্ছে, নোটিফিকেশনের পর নোটিফিকেশন — অথচ সেল হচ্ছে না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না।

এখন অনেকেই বলবেন, "এই আজাইরা মেসেজ ক্যাম্পেইন কেন? ওয়েবসাইট বানিয়ে ফেলুন।" কথাটা খারাপ না, কিন্তু বাস্তবতা হলো — সবার পক্ষে সেটা সম্ভব না। একটা নতুন ব্যবসায়ীর হাতে অতটা বাজেট, অতটা টেকনিক্যাল জ্ঞান, অতটা সময় থাকে না। তার দরকার মেসেজ। মেসেজটাই তার একমাত্র সেতু কাস্টমারের সাথে।

সমস্যাটা মেসেজে না। সমস্যাটা হলো — হাজারো মেসেজ আসছে, কিন্তু তার বেশিরভাগেরই কোনো রিপ্লাই নেই। অথবা রিপ্লাই আছে, কিন্তু সেটা এমনভাবে দেওয়া হচ্ছে যেন একটা রোবট উত্তর দিচ্ছে।

এই বইয়ে আমরা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করব — মেসেজ আসার পর কী করলে সেটা সেলে রূপান্তরিত হয়, আর কী করলে সেটা শুধু একটা “Seen” হয়ে থেকে যায়।

DEMO 01পার্ট ১ — আসল সমস্যাটা কোথায়
১

এড চলছে, মেসেজও আসছে, তবু সেল নেই — সমস্যাটা কোথায়?

বাংলাদেশে অনলাইন ব্যবসা মানেই বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুককেন্দ্রিক ব্যবসা। যারা নতুন ব্যবসা শুরু করেন, তাদের বেশিরভাগই ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং — এই অ্যাডভান্সড জিনিসগুলোতে সহজে পৌঁছাতে পারেন না। তাদের হাতে থাকে একটাই সম্বল — একটা ফেসবুক পেজ।

তাই তারা যা করেন, তা হলো মেসেজ ক্যাম্পেইন। একটা ফেসবুক পেজ, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, অথবা একটা ইনস্টাগ্রাম — এই দিয়েই শুরু হয় স্বপ্নযাত্রা।

এই পথটা যে শুধু স্বপ্নই থেকে যায় না, বড় কিছুতে পরিণত হতে পারে, তার একটা জ্বলজ্বলে প্রমাণ আমাদের চোখের সামনেই আছে। ২০১৫ সালে হাবিবুল মোস্তফা আর তার সহপ্রতিষ্ঠাতারা মিলে শুরু করেছিলেন Khaas Food — একদম শুরুতে যেটা ছিল স্রেফ একটা ফেসবুক পেজ, যেখানে মধু আর দুধের মতো হাতে গোনা কয়েকটা প্রোডাক্টের অর্ডার ইনবক্সেই নেওয়া হতো। আজ Khaas

Food ঢাকায় একাধিক গুদাম আর নিজস্ব রিটেইল আউটলেট নিয়ে দাঁড়িয়ে থাকা একটা প্রতিষ্ঠিত ফুড কোম্পানি। শুরুটা ছিল ঠিক আপনারই মতো — একটা ফেসবুক পেজ, আর হাতে গোনা কিছু প্রোডাক্ট, আর কিছু না।

কিন্তু দিনশেষে দেখা যায় হাজারো মেসেজ আসছে, ইনবক্স ভরে যাচ্ছে, নোটিফিকেশনের পর নোটিফিকেশন — অথচ সেল হচ্ছে না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না।

… অধ্যায়টির বাকি অংশ পুরো বইয়ে।

DEMO 02পার্ট ২ — মেসেজ আসার প্রথম মুহূর্ত
৪

মেসেজ আসার পর প্রথম কত মিনিটের মধ্যে রিপ্লাই না দিলে কাস্টমার হারিয়ে যায়

আমার স্ত্রীর একটা অভ্যাস আছে, যেটা আমি লক্ষ্য করেছি একদিন কৌতূহলবশত তার মেসেঞ্জার ঘেঁটে। তিনি অনেক পেজে আগ্রহের বশে মেসেজ পাঠান — দাম জিজ্ঞেস করেন, প্রোডাক্টের ছবি চান। কিন্তু পেজ থেকে যখন রিপ্লাই আসে, তিনি প্রায়ই সেটা "Seen"ও করেন না।

আমি দেখলাম, রিসেন্ট দুই-তিন দিনের মধ্যে অন্তত পাঁচ-ছয়টা পেজ তাকে একের পর এক মেসেজ পাঠিয়ে গেছে, তিনি একবারও রেসপন্স করেননি।

এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয় — কাস্টমার যখন মেসেজ করে, সেই মুহূর্তে তার মধ্যে একটা আগ্রহের স্পার্ক থাকে। কিন্তু সেই স্পার্ক বেশিক্ষণ থাকে না। জীবনের হাজারো ব্যস্ততা, অন্য নোটিফিকেশন, অন্য চিন্তা — সব মিলিয়ে সেই আগ্রহ কমতে শুরু করে প্রতি মিনিটে।

তাই মেসেজ আসার পর যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়াটা কোনো "ভালো সার্ভিসের" ব্যাপার না, এটা টিকে থাকার প্রশ্ন। আপনি যত দেরি করবেন, কাস্টমারের সেই মুহূর্তের আগ্রহ তত কমে যাবে, আর সে হয়তো ততক্ষণে অন্য কোনো পেজে মেসেজ করে ফেলবে, অথবা সিদ্ধান্তই নিয়ে ফেলবে যে থাক, লাগবে না।

… অধ্যায়টির বাকি অংশ পুরো বইয়ে।

DEMO 03পার্ট ৩ — যা বলবেন, যেভাবে বলবেন
৯

কাস্টমারের আসল দরকারটা বের করার প্রশ্ন — না জেনে সেল করলে সেল হারাবেন

অনেক বিক্রেতা মনে করেন, কাস্টমার যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিয়ে দিলেই কাজ শেষ। কিন্তু আসল সেলসম্যানশিপ শুরু হয় তার পরে — কাস্টমারের আসল দরকারটা কী, সেটা বোঝার মধ্য দিয়ে।

ধরুন একজন শাড়ি কিনতে চাইছেন। শুধু দাম বলে দিলেই হবে না। তাকে জিজ্ঞেস করা যায় — কোনো অনুষ্ঠানের জন্য কিনছেন কিনা, কেমন কালার পছন্দ, বাজেট কেমন। এই প্রশ্নগুলো শুধু তথ্য সংগ্রহের জন্য না — এগুলো কাস্টমারকে অনুভব করায় যে তার প্রয়োজনটা বোঝার চেষ্টা হচ্ছে, শুধু একটা প্রোডাক্ট গছিয়ে দেওয়া হচ্ছে না।

এই বিষয়টা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সেলস গবেষণাগুলোর একটা হয়েছিল। গবেষক নীল র‍্যাকহ্যাম আর তার টিম ১২ বছর ধরে ২৩টা দেশে ৩৫ হাজারেরও বেশি সেলস কলের ওপর গবেষণা চালিয়েছিলেন। তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল — সবচেয়ে সফল বিক্রেতারা জোর দিয়ে বিক্রি করেন না, তারা সঠিক ক্রমে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করেন, যাতে কাস্টমার নিজেই তার সমস্যাটা পুরোপুরি উপলব্ধি করতে পারেন। প্রশ্ন যত ভালো হয়, পিচ তত কম লাগে।

… অধ্যায়টির বাকি অংশ পুরো বইয়ে।

DEMO 04পার্ট ৩ — যা বলবেন, যেভাবে বলবেন
১০

"দাম কত?" প্রশ্নের পরই কাস্টমার চলে যায় কেন — সঠিক উত্তরের ধরন

"দাম কত?" — এটাই সম্ভবত সবচেয়ে বেশি আসা প্রশ্ন, আর এই প্রশ্নের পরই সবচেয়ে বেশি কাস্টমার হারিয়ে যায়। কেন?

কারণ বেশিরভাগ বিক্রেতা এই প্রশ্নের উত্তরকে শেষ পয়েন্ট মনে করেন, শুরুর পয়েন্ট না। "৮৫০ টাকা" লিখে দিয়ে অপেক্ষা করেন কাস্টমার কী বলে। কিন্তু কাস্টমারের মাথায় ততক্ষণে দাম নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে, আর তার পাশে কেউ নেই সেই হিসাবে সাহায্য করার।

দাম বলার ক্ষেত্রে 'স্যান্ডউইচ মেথড' ব্যবহার করুন। প্রথমে প্রোডাক্টের একটা বিশেষ সুবিধার কথা বলুন (শীর্ষ স্তর), এরপর দাম বলুন (মধ্য স্তর), এবং সাথে সাথেই একটা প্রশ্ন করে কথোপকথন চালু রাখুন (নিচের স্তর)। যেমন: "আপু, এই শাড়িটা পিওর সিল্কের, দাম মাত্র ৮৫০ টাকা। আপনি কি এটা নিজের জন্য দেখছেন নাকি কাউকে গিফট করবেন?"

দাম বলার সাথে সাথে তার পেছনের ভ্যালুটা বুঝিয়ে দেওয়া দরকার — কেন এই দামটা যৌক্তিক, কী কী পাচ্ছেন এই দামে, অন্য কোথাও একই জিনিস কিনলে কী পার্থক্য হবে। এটা করলে কাস্টমারের মাথায় "দামটা বেশি" এই চিন্তার জায়গায় "এই দামে এটা ঠিকই আছে" এই চিন্তা জায়গা করে নেয়।

… অধ্যায়টির বাকি অংশ পুরো বইয়ে।

🔒 এখান থেকে মূল বইয়ের কনটেন্ট

আপনি এখন পর্যন্ত বইটির কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন। পুরো বইয়ে আরও ২৮টি অধ্যায়ে বিস্তারিত কৌশল, উদাহরণ, scripts এবং practical systems দেওয়া হয়েছে।

পুরো বইটি পড়তে এখনই অ্যাক্সেস নিন।

পুরো বইটি পড়ুন

পুরো বইয়ে যা যা পাবেন

  • মেসেজ আসার পর দ্রুত ও সঠিকভাবে রিপ্লাই করার কৌশল
  • Real Customer ও সাধারণ Inquiry আলাদা করার পদ্ধতি
  • Customer-এর আসল প্রয়োজন বের করার প্রশ্ন
  • “দাম কত?” প্রশ্নের Sales-focused উত্তর
  • Conversation থেকে Purchase Decision-এর দিকে নেওয়ার কৌশল
  • Follow-up ও হারিয়ে যাওয়া Customer ফিরিয়ে আনার কৌশল
  • Team দিয়ে Inbox Management
  • Customer Tracking ও Sales System
  • বিভিন্ন Business Category অনুযায়ী Message-to-Sale System

বইয়ের গঠন

৭টি
Part
২৮টি
Chapter
বাস্তব
উদাহরণ ও কেস স্টাডি
Scripts
চেকলিস্ট ও টুলকিট
সাথে Appendix — রেডি স্ক্রিপ্ট, চেকলিস্ট ও টুলকিট
  1. পার্ট ১আসল সমস্যাটা কোথায়
  2. পার্ট ২মেসেজ আসার প্রথম মুহূর্ত
  3. পার্ট ৩যা বলবেন, যেভাবে বলবেন
  4. পার্ট ৪যেখানে সেল আটকে যায়, যেখানে সেল হয়
  5. পার্ট ৫একা থেকে টিম, বিশৃঙ্খলা থেকে সিস্টেম
  6. পার্ট ৬বাস্তব উদাহরণ (কাল্পনিক কেস স্টাডি)
  7. পার্ট ৭ব্যবসার ধরন অনুযায়ী মেসেজ-টু-সেলস সিস্টেম

মোট ২৮টি অধ্যায় — প্রতিটিতেই প্র্যাকটিক্যাল উদাহরণ ও স্ক্রিপ্ট।

মেসেজ আসছে, কিন্তু সেল হচ্ছে না?

সমস্যা শুধু Customer-এর নয়—আপনার Message Handling Strategy-তেও হতে পারে।

🟠 এখনই পুরো বইটি সংগ্রহ করুন
পুরো বইটি সংগ্রহ করুন